একটা দিন Get link Facebook X Pinterest Email Other Apps January 07, 2021 একটা দিন একটা রাত সন্ধিকালবছর শেষ মানেই আজ নতুন সাল! ফি-বছর জন্মদিন, কিন্তু কার? সঙ্গে যার হচ্ছে রোজ অঙ্গীকার!যতই হোক জীবন আজ টালমাটাল বছরভর চলবে তার রিহার্সাল! ~~~কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী Get link Facebook X Pinterest Email Other Apps Comments সুশান্ত করJanuary 12, 2021 at 10:04 PMসুন্দর! ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
জ্যোতিষ বচন April 07, 2024 জ্যোতিষ-বচন ------------------------- শোন শোন মন দিয়ে জ্যোতিষ বচন বারো রাশি আমাদের করে নিয়ন্ত্রণ মঙ্গল -মেষ বৃশ্চিকের অধিপতি ধনু ও মীনের অধিপতি বৃহস্পতি ৷ মকর আর কুম্ভ হল শনির স্ব-স্থান বৃষ,তূলা রাশি দুটো দৈত্যগুরু পান ৷ রবির স্ব-ক্ষেত্র সিংহ তুঙ্গী তিনি মেষে কর্কট চন্দ্রের গৃহ, শোন হেসে হেসে ৷ প্রত্যেকেরই দুটো ঘর রবি চন্দ্র ছাড়া রাহুর সপ্তমে কেতু সততই খাড়া ৷৷ রবি তুঙ্গী মেষে তার তূলা নীচস্থান, শনি তার বিপরীতে সততই যান ৷ মঙ্গল মকরে তুঙ্গী শুক্র তুঙ্গী মীনে, বৃষে তুঙ্গী হন চন্দ্র রাতে কিম্বা দিনে ৷ কর্কট রাশিতে হন তুঙ্গী বৃহস্পতি, ... Read more
গনগনে রোদে আকাশের দিকে তাকিয়ে থাকলে আমার খুব শ্মশানের কথা মনে পড়ে। শৈশবে শ্মশানের খুব কাছাকাছি বড় হয়ে ওঠা আমি, মুহূর্তেই যেন সে দিনগুলোয় ফিরে যাই। যে দিনগুলোয় অকারণেই আমি খুব অভিমানী হয়ে উঠতাম, যখন রাত্তিরবেলায় 'হরিবোল' ধ্বনি, মাঝে মাঝেই আমাকে ভাসিয়ে নিয়ে যেতো অগম্য ঠিকানায়! বিছানায় শুয়ে থাকা আমার শরীর,মুহূর্তেই ল্যাম্প-পোষ্ট ভেদ করে কোথায় যে ভেসে যেতে যেতে অন্ধকার রাতে স্পষ্ট শুনতে পেতো নীচে একদঙ্গল জনতার 'হরিবোল' ধ্বনি! ওরা কি আমাকে শ্মশান পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে? জানার আগেই ঘুম ভেঙ্গে যেতো এক অজানা আতঙ্কে,আমি কখনো ভয়ে বিড়বিড় করতাম, আর ঘুম ভেঙ্গে যেতো! কখনো বা অন্য কোনো ভয় আমাকে তাড়িয়ে বেড়াতো! মনে হতো এ কোন রহস্যময় জগতে আমার ঠিকানা! এই ভয়গুলো আজও আমার সঙ্গ ছাড়েনি, কেন কীজানি...!আজও সেই গনগনে রোদের দিকে তাকিয়ে থাকলে আমার শ্মশানের কথা মনে পড়ে! আর আমার দেহ টা মুহূর্তেই একটা মৃতদেহ হয়ে যায়! দেহের খাঁচা পুড়তে পুড়তে যখন ছাই হতে থাকে, আমি তখন গনগনে রোদের আঁচ অনুভব করি আর আমার বালিশের তূলো ভেসে ভেসে পেঁজা-তূলোর মত মেঘের সঙ্গে মিশে যায়, আমি ধরতে গিয়েও পারিনা। শুধু দেখি, দেখতেই থাকি! (২০১৭) August 27, 2025 Read more
কবিতা December 06, 2022 যার যেদিকেই ঝোঁক, শুধু জানে সেই চোখ তুমি চিনবে না তাকে সে যে ভিনদেশী লোক! তবু পর সে তো নয় সেটা জেনো নিশ্চয় মন থাকে যদি খোলা তবে তার পরিচয়... আছে আকাশে আকাশে সে যে মেঘ হয়ে ভাসে সে-ই ধরণীর কোলে ফুল শিশু হয়ে হাসে! পরিচিতির আড়ালে সে-ই আকাশে পাতালে সৃষ্টিই রচে শুধু প্রলয়ের মায়াজালে! তাকে ভাবো যেই রূপে যত বাঁধো দীপে ধূপে এক কবি এসে তাকে শুধু লিখে যায় চুপে! যত লেখে তত তার খোলে মুক্তির দ্বার আর অসীমের মাঝে শুরু হয় পারাপার! #### কপোতাক্ষী © Read more
সুন্দর!
ReplyDelete