কবিতা
ভাবছি কোথাও তোকে নিয়ে যাবো পালিয়ে
যা আছে আমানি ডাল ভাত নেবো চালিয়ে
ছোট্ট উঠোন একফালি ঘর বারান্দা
এক কোণে বসে তাও সেরে নেবো, যা রান্ধা...
চিলতে উঠোনে বৃষ্টি নামুক না রিমঝিম
বারান্দা জুড়ে ফুটুক খিচুড়ি, কিম্বা ডিম
ঘরের মধ্যে থাকুক একটা পালঙ্ক
এখানে শুয়েই মেলাবো নাহয় যা অঙ্ক...
জীবনের, যা যা হিসেব এখনও মেলেনি
আয় এইবেলা যা যা বাকি সব খেলে নি'!
জীবন মানে তো খেলাঘর আর এ খেলায়
ভাগ নিতে হলে সব ছেড়ে আজ চলে আয়!
~~~ কপোতাক্ষী ©💕(২০১৯)
Comments
Post a Comment