Posts

গদ্য

এই যে, আপনি... হ্যাঁ, আপনাকেই বলছি। জানেন, আপনার অনেক সম্ভাবনা ছিল।আকাশ স্পর্শ করার সম্ভাবনা... কিন্তু আপনি সেটা হতে দেন নি। কারণ আপনি নিজেই সেই সম্ভাবনার গলা টিপে হত্যা করেছেন। আর আপনার এই হত্যার পেছনে প্রধানত যে দায়ী, সে কিন্তু আপনি নিজেই! আচ্ছা, আপনি তো একসময়  ইংরাজী সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। মনে করে দেখুন তো আপনাকে তখন সবচেয়ে বেশি কোন বিষয় টা টানতো?   Chaucer,Spenser,Elizabethan period, Milton, Dryden, Pope, Victorian period, Romantic period, Eliot, pre modern...এই রে! আমি কি আপনাকে ইতিহাস মনে করাতে  বসলাম? বাদ দিন এসব.... যা বলতে আপনাকে ডাকা... আচ্ছা, আপনার Angel দের কথা মনে পড়ে? সেই Good Angel, Evil Angel দের কথা? পাশ্চাত্য  সাহিত্যে  ওরা কিন্তু একটা বিশাল জায়গা দখল করে ছিল যুগের পর যুগ, এখনও আছে, যারা খোঁজ রাখে, জানে! শুধু আপনিই জানেন না। কারণ আপনি তো এখন শুধু আপনার মৃতদেহকেই বহন করে চলেছেন... Angel দের খবর আপনি জানবেন কী করে? তবে motivational channel গুলো আজকাল আপনাকে বেশ টানে আমি জানি। আপনারও ইচ্ছে করে  সেই angel দের ডেকে যদি আপনার সমস্যাগ...

আমরা যারা (কবিতা)

আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুলজীবনে, হৃদ্যতাতে খেদ ছিল না বলবে সেটা আত্মজনে! জানিনা আজ কোথায় আছে ক্লাস ওয়ানের রৌশনারা, ছোট্টবেলার বন্ধু তবু মুখটি আজও হৃদয়কাড়া! ওরও জানি এমনি করে হঠাৎ আমায় পড়বে মনে, আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুলজীবনে! ক্লাস সিক্সের শাশ্বতী আজ কোথায় আছে হঠাৎ করে পাড়ি দিল নতুন দেশে আমায় রেখে সেই শহরে 'আমরা আবার প্রিয় হয়ে উঠবো' চিঠি লিখল গিয়ে, প্রিয় হবার আগে নিজেই কোথায় যে গেল হারিয়ে বন্ধু যারা ছিল তারা সবাই যেন ভালো থাকে... যে যেখানেই থাকুক না আজ জীবন নদীর অতল বাঁকে ভালো থাকুক ভালোবাসার বন্ধন হোক সুখ আসনে! আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুল জীবনে! কলেজের দিনগুলোও কেমন ঝড়ের মতো কেটে গেল, ভাবতে তবু ভালো লাগে অনেক বন্ধু জুটেছিল! সবার সঙ্গে দেখা আবার ফেসবুকের ঐ পর্দা জুড়ে, দেয়ানেয়ার পালা শুরু ভালোবাসার হৃদয় খুঁড়ে! এভাবেতেই মিলে যাচ্ছি চলতে চলতে প্রতিক্ষণে আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুলজীবনে! 😊😊কপোতাক্ষী ©

কবিতা

হঠাৎ আশার আলো  আবার বিষাদগ্রস্ত  মন... তবু  লড়াই অব্যাহত এখন, সারাক্ষণ!  যেভাবে হোক লড়াই টা তো লড়েই যেতে হবে! বিনা যুদ্ধে শান্তি আবার কে পেয়েছে , কবে? যুদ্ধ যেমন চলছে চলুক আস্থা থাকুক মনে আশার আলোয় আঁধার ও তাই যাবেই  নির্বাসনে! ( কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী)

কবিতা

কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী 🌷 ------------------------------------------- যা ছিল negative, হলো তা positive এটাই  relative connection... বন্ধু চলো আজ, সেরে সকল কাজ, নবসমাজে হোক সম্ভাষণ!  চেতনা পালটায়, আগামী কালটায়,  হোক না  যত  পল পর্যটন...  এটাই মেনে নিয়ে, ভাবনাকে বাঁচিয়ে চলাই গতি  এই হোক  মিশন! জানি সহজ নয়, তবু হবে তো জয়... ভাবতে গেলে হয় উদাস মন, আশাই সম্বল, বিশ্বাসে অটল জগৎ  জুড়ে আজ উদযাপন!

কবিতা

বর্ণমালার রোদ্দুরে ------------------ বর্ণমালার রোদ্দুরে আজ নবীন মেঘের পাল, উনিশ এসে ভরসা যোগায়-হেই সামালো হাল! দশটি ভাই আর একটি বোনের মিলিত আহ্বানে, একসাথে সব কণ্ঠ মেলায় বর্ণমালার গানে। নবীন মেঘের কোলে আবার রোদের খেলা চলে, 'বাংলা আমার মাতৃভাষা'- ঈশান বাংলা বলে! 🙏🙏

কবিতা

উনিশকে দেখিনি কোনোদিন, তবু তার রক্তে মিশে আছি আজীবন! আমার জন্মের ঠিক এক-দশক আগে, গুলিবিদ্ধ হয়েছিল যে এগারো তরতাজা  প্রাণ- ওদের রক্তের বিনিময়ে, আমরা ফিরে পেয়েছিলাম, আমাদের মাতৃভাষার অধিকার! যে ভাষায় কথা বলে, গান গেয়ে, আমরাও আজ সব হয়েছি সাকার- প্রাপ্ত সে অধিকার-বলে... আসামের প্রত্যন্ত অঞ্চলে- একাদশ-শহীদের এই বলিদান, আমরাও ভুলতে পারিনা কোনোদিন! ভাষা শহীদের শিলচরে, রক্তের ফোঁটা যেন বৃষ্টি হয়ে ঝরে... যে ধারায় প্রতিদিন- স্নাত হই আমরা বাঙালী আর আমাদের তৃতীয় ভুবন- যে ভাষায় হাসি- কাঁদি, গান গাই, সে সবার সম্মিলিত-ধন! একাদশ শহীদের আত্ম-দান বারবার করায় স্মরণ, আমাদের মাতৃভাষা, আমাদের অমূল্য -রতন! 

গল্প

বাতিক বাবু     -------------------      (কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী)  ------------------------------- বাতিক বাবুর বাতিকটা দিন দিন বেড়েই চলেছে। যেখানে সেখানে, অস্থানে কুস্থানে তার এই বাতিক প্রদর্শনের অহেতুক বাড়াবাড়িতে তার পরিবার, কর্মস্থলের সহকর্মী, বন্ধু-বান্ধব, সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। তারই পরিণামে তিনি তার পিতৃ -প্রদত্ত নামটি হারিয়ে সবার কাছে হয়ে উঠেছেন 'বাতিক-বাবু'! তার যে স্ত্রী সাত-চড়ে-রা কাড়তেন না,পতি পরম গুরু মেনে তিনকালের শেষ কালে এসে ঠেকেছেন, তিনিও সেদিন সমস্ত কুণ্ঠা ঝেড়ে ফেলে বলে উঠলেন... 'বাতিক বাবু গেলেন কোথায়? সত্যি এ মানুষ টার বাতিকের জ্বালায় হাড় মাস কালি হয়ে গেলো!' পতি-পরায়ণা স্ত্রীর এতটা বাক-স্বাধীনতা বাতিক-বাবু কল্পনাও করতে পারেন নি। যাকে তিনি সারাজীবন সংসারের ভালো-মন্দের পাঠ দিয়ে এলেন, আর সে-ও একনিষ্ঠ ছাত্রী হয়ে তার দেওয়া সমস্ত জ্ঞান তদ্গত চিত্তে গ্রহণ করলো, তার মুখে আজ এ কী ভাষা!  'নাঃ, এ মেনে নেয়া যায় না'... অপমান সহ্য করতে না পেরে, রাগে গজগজ করতে করতে, কাউকে কিচ্ছুটি না বলে, বাড়ি থেকে হনহন করে হাঁটা দিলেন বাতিক বাবু! যে...